ডোমেইন কী?
ডোমেইন হচ্ছে একটি ইন্টারনেট পরিচিতির নাম। যা যেকোন ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। একজন ব্যক্তি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ডোমেইন নেইম সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। ডোমেইন নাম অবশ্যই ইউনিক বা অন্যদের চেয়ে আলাদা হতে হয়।
যেমন: স্কুলে একজন ছাত্রের রোল নম্বর একটাই হয়। কারো যদি রোল নাম্বার ১০ হয় তাহলে আর কারো রোল নাম্বার ১০ হতে পারবেনা।
ফেসবুক facebook.com এই ডোমেইন ফেসবুক অনেক আগে কিনে ফেলেছে একইভাবে google.com গুগল কিনে ফেলেছে। এছাড়াও ধরুন আপনার বন্ধ রহিম ummahsquare.com নামে এই ডোমেইনটি কিনেছে তাহলে আপনি ummahsquare.com আর কিনতে পারবেন না।
অর্থাত কেউ যদি আগে থেকে একটি ডোমেইন নেইম কিনে ফেলে সেটা আপনি চাইলেও কিনতে পারবেন না। যদি ওই ব্যক্তির সাথে ডোমেইন রেজিট্রেশনকারী প্রতিষ্ঠানের চুক্তি শেষ হয় বা ডোমেইনের মেয়াদ শেষে মালিকানা যদি ওই ব্যক্তি ছেড়ে তবে আপনি কিনতে পারবেন।
কোথায় থেকে কিনবেন? ডোমেইন কিভাবে কিনবেন?
ডোমেইন কেনার জন্য সারা বিশ্বে জনপ্রিয় কিছু প্লাটফর্ম রয়েছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে NameCheap.com and Godaddy.com।
আমি আপনাদের রিকমান্ড করব NameCheap থেকে কিনার জন্য। বাংলাদেশে থেকে নেমচিফ থেকে ডোমেইন কেনা খুবই সহজ এবং নিরাপদ।
ডোমেইন কিভাবে কিনবেন?
ডোমেইন কেনার জন্য সর্বপ্রথম আপনাকে একটি NameCheap.com এ গিয়ে সার্চ দিয়ে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি Available আছে কিনা।

তারপর একটি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করবেন?
আপনার যদি ডুয়েল কারেন্স কার্ড না থাকে বা ডোমেইন কিনতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ডোমেইন কিনতে পারবেন। আমরা আপনার হয়ে সব কিনে দিব।
সতর্কতা
ডোমেইন সবসময় NameCheap বা Godaddy থেকে কিনবেন। বাংলাদেশী কোন প্রতিষ্ঠান বা থার্ড পার্টি থেকে ডোমেইন না কিনে NameCheap থেকে কিনবেন? কারণ বাংলাদেশী কোম্পানী বা থার্ড পার্টি কোম্পানীগুলো অনেক সময় দেউলিয়া হয়ে যা বা তাদের সেবা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আপনার শখের ডোমেইনটি হারিয়ে ফেলবেন। এবং ডোমেইনটি আপনি কিনেন বা অন্যজনের মাধ্যমে কিনেন সবসময় খেয়াল রাখবেন আপনার নাম, ঠিকানা ও ইমেইল দিয়ে কেনা হচ্ছে কিনা। মনে রাখবেন ডোমেইন আপনার ব্যবসার আইডিন্টিটি এটা একান্ত আপনারই সম্পদ।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.